বঙ্গবন্ধুকে কটূক্তি : যশোরে তারেকের বিরুদ্ধে মামলা

মাগুরানিউজ.কমঃ 

Tarak-1415511129

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রোদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে।

রোববার সকালে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. এসএম আফজাল হোসেন। মামলাটি গ্রহণ করে আগামী ১৩ সিদ্ধান্ত জানানোর কথা বলেছে আদালত।

বাদি তার আবেদনে বলেন, গত ৫ নভেম্বর যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন, মুজিবর রহমান স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী। তিনি পাকিস্তানি নাগরিক হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এ জন্য শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। 

অন্যদিকে তার বাবা জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কিংবা প্রথম রাষ্ট্রপতিই ছিলেন না; স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিও।

বাদির আর্জি অনুসারে, তারেক রহমান এ ধরণের বক্তব্য দিয়ে দণ্ডবিধির ১২৪(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলাটি আমলে নিয়ে আদালত আগামী ১৩ নভেম্বর এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বলে জানান বাদী অ্যাডভোকেট আফজাল হোসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: