ফারুকীকে হত্যার প্রতিবাদে ডাকা হরতাল বাতিল, নতুন কর্মসূচি

ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কমঃ

downloadচ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে (৫৫) গলা কেটে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ডাকা আগামী রোববারের হরতাল বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সাত দিনের কর্মসূচি দিয়েছে আহলে সুন্নাতে জামায়াত ওয়াল বাংলাদেশ।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা এমএ মতিন এ ঘোষণা দেন।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রসেনার সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘রোববারের হরতাল হচ্ছে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে না পারলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।এ সময় তিনি বলেন, ‘আমরা হরতাল দিয়ে দেশের জনগণকে অযথা কষ্ট দিতে চাই না। তার চেয়ে প্রশাসন যেন আমাদের অনুভূতি বুঝে খুনিদের দ্রুত গ্রেফতার করেন।

এদিকে হরতাল প্রত্যাহার করে নেওয়ার পর আহলে সুন্নাতে ওয়াল বাংলাদেশের নেতারা আগামী সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার (আজ) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে দোয়া মাহফিল, শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ, রোববার বিভাগীয় শহরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল, সোমবার সারা দেশের মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে কুলখানি ও দোয়া মাহফিল, মঙ্গলবার চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল। এরমধ্যে খুনিরা গ্রেফতার না হলে ৩ সেপ্টেম্বর বুধবার ফের সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত নয়টার দিকে পূর্ব রাজাবাজারের নিজ বাসায় খুন হন চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক মাওলানা ফারুকী। তার অনুসারীরা জামায়াত শিবির ও হেফাজতে ইসলামকে দায়ী করে খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: