মাগুরানিউজ.কমঃ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে রওনা হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা।
শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে আদেশের কপি নিয়ে তারা রওনা হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অফিসে না থাকায় তার তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসায় প্রথমে নির্বাহী আদেশের কপি নিয়ে যাওয়া হবে। সেখানে তার স্বাক্ষরের পরে আদেশের কপি কারাগারে পৌঁছানো হবে।
এদিকে মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারা কর্তৃপক্ষ। শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে তাদের কেন্দ্রীয় কারাগারে দেখা করতে বলা হয়েছে।
কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।


