দুর্গাপূজায় ৩ দিন ছুটি দাবি

মাগুরানিউজ.কমঃ 

dsc_0081_copy

বছরে দুই ঈদে তিন দিন করে ছুটির মতো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায়ও তিন দিনের সরকারি ছুটি চেয়েছেন এই সম্প্রদায়ের মানুষেরা। এই দাবিতে মঙ্গলবার প্রধানন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সিলেট জেলা শাখা।

মঙ্গলবার বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্য, সহ-সভাপতি মনিন্দ্র রঞ্জন দে, শ্রুভ্রাশু দে অপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ রায়, যুব বিষয়ক সম্পাদক অর্জুন ঘোষ, সদস্য অ্যাডভোকেট গংঙ্গেশ চন্দ্র দাস ও কেন্দ্রীয় হিন্দু ছাত্র মহাজোট নেতা বিপ্র দাস বিশু বিক্রম।

স্মারকলিপিতে হিন্দু মহাজোটের নেতারা উল্লেখ করেন, শারদীয় দূর্গা উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, সমগ্র বাঙালি জাতির মহামিলনের মহাউৎসব হিসেবে সমগ্র বিশ্বে পরিচিত। হিন্দু ভক্তদের দুর্গাপূজায় পাঁচ দিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ধর্মীয় রীতিনীতি মেনেই পূজা সম্পন্ন করতে হয়। প্রধান ধর্মীয় উৎসবে শুধুমাত্র শুভ বিজয়ার দিন সরকারিভাবে ছুটি থাকে, যা পূজার শেষ দিন। অথচ পূজার সময় মূল তিন দিন সপ্তমী, অষ্টমী, নবমী দিনরাত পূজার কাজে ব্যস্থ থেকে ধর্মীয় অনুশাসন মেনে পূজা সম্পন্ন করতে হয়।’

কিন্তু সেই তিনটি গুরুত্বপূর্ণ দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা না থাকায় হিন্দু জনগোষ্ঠী এই পূর্জায় অংশগ্রহণ করতে পারেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: