মাগুরানিউজ.কমঃ
বঙ্গবন্ধুকে রাজাকার বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ও মানহানি মামলা করেছে মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি।
রবিবার দুপুরে মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক ইয়াসমিন বেগম মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেছেন।
একই সাথে মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলায় আগামী ২৫/০১/১৫ ইং তারিখে স্ব শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে মামলার আইনজীবি আশরাফুল ইসলাম লিটন জানান।

