ঠাকুর অনুকুলচন্দ্রের কুষ্টিয়ায় আগমনের শতবর্ষ উদযাপন

প্রয়োজনে যুগে যুগে যুগপুরুষোত্তম, অবতার, মহামানব বিভিন্ন ধর্ম মতের মানুষের কল্যাণ বিধান করতে আবির্ভূত হন। বাংলা ১২৯৫ সনের ৩০শে ভাদ্র শুক্ল তালনবমী তিথিতে পাবনা জেলার অখ্যাত গণ্ডগ্রাম হিমাইতপুরে আবির্ভূত হন এ যুগের যুগমহামানব শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র।

Anukul_thakur_pic_274631834মাগুরানিউজ.কম: শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের লীলাভূমি কুষ্টিয়ায় তার প্রথম আগমনের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাড়াদী গ্রামে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমে সারাদিন নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় পূজনীয় গোঁসাইদা আচার্য সতীশচন্দ্র গোস্বামীর আয়োজনে আশ্রম থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাড়াদী আশ্রমে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মানুষের মঙ্গল কামনায় তার শত শত ভক্তরা মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

ঠাকুরের ভক্তরা জানান, প্রয়োজনে যুগে যুগে যুগপুরুষোত্তম, অবতার, মহামানব বিভিন্ন ধর্ম মতের মানুষের কল্যাণ বিধান করতে আবির্ভূত হন। বাংলা ১২৯৫ সনের ৩০শে ভাদ্র শুক্ল তালনবমী তিথিতো পাবনা জেলার অখ্যাত গণ্ডগ্রাম হিমাইতপুরে আবির্ভূত হন এ যুগের যুগমহামানব শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র। 

সেখানে অবস্থান করেন ৫৮ বছর। ২২ বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর একনিষায় লিপিবদ্ধ করে দিলেন অমৃত-নিষ্যন্দী স্বতঃ উৎসারী বাণী “সত্যানুসরণ”। যা প্রথম অধ্যায় “দুর্বলতা” এর কিছু অংশ শিলাইদহ কুঠিবাড়িতে অবস্থানরত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠ করে শোনান শ্রী শ্রী ঠাকুরের প্রধান ভক্ত কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। 

পাঠ শুনে বিস্ময়ে বিমুগ্ধ হয়ে কবি প্রশ্ন করেছিলেন লেখকের বয়স কত?লেখকের বয়স শুনে কবি মন্তব্য করেছিলেন “লেখকের বয়স হাজার হাজার বছর”। 

ঠাকুরের আরেক ভক্ত শ্রী বিমল কুমার সেন বাংলানিউজকে জানান, কুষ্টিয়ার বিভিন্নস্থানে লীলা করেন শ্রী শ্রী ঠাকুর। বাংলা ১৩২৫ সনের কুষ্টিয়ার ভক্তরা ৩০ বছর বয়সী যুবক শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রকে বিশ্বগুরু মর্যাদায় অভিসিক্ত করে উদযাপন করেন “বিশ্বগুরু মহা-মহোৎসব”। 

কুষ্টিয়ার প্রতিতযশা ব্যক্তিরা শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আশ্রিত হয়েছিলেন। তারাই তাকে প্রচার করেছিলেন। ভগবান মহাপুরুষ পুরুষোত্তম যখন রক্ত মাংসকুলে নরদেহ ধারণ করে এই ধরাধামে অবর্তীণ হন সাধারণ মানুষ তাকে চিনতে পারে না। কিন্তু কুষ্টিয়ার ভক্তরা চিনে নিয়েছিলেন শ্রী শ্রী অনুকুলচন্দ্রকে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: