‘জিনের বাদশা’ আটক

মাগুরানিউজ.কমঃ

giner_badsha_sm_517119228

যশোরে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতরণা করার সময় জামাল হোসেন (৫০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের সিভিল কোর্ট মোড় থেকে তাকে আটক করা হয়।  

আটক জামাল হোসেন খুলনা জেলার দাকোপ থানার চালনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।  

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শহরের সিভিল কোর্ট মোড়ে জিনের বাদশা পরিচয় দিয়ে সালেহা বেগম নামে এক নারীর কাছ থেকে স্বর্ণ ও টাকা নিচ্ছিলেন জামাল। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ সময় একজোড়া কানের দুল, চুরি ও তিন হাজার একশ’ টাকা উদ্ধার করা হয়। 

জামালের সহযোগী মংলা এলাকার মাজেদ নামে আরেক প্রতারক পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বলে জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: