গাড়িতে আগুন: প্রতিবাদে হর্ন বাজবে ১৫ মিনিট

মাগুরানিউজ.কমঃ 

Horn

হরতাল-অবরোধের নামে শ্রমিক-কর্মচারী হত্যা ও যানবাহনে আগুন দেয়ায় যানবাহনে টানা ১৫ মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানো হবে। সেই সঙ্গে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছেন শ্রমিক নেতা মন্ত্রী শাজাহান খান। পাশাপাশি দেশবাসীর কাছে ১২ দফা আহ্বানও জানান তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষেদের এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন শাজাহান খান। অবরোধে বোমা মেরে পরিবহন শ্রমিক হত্যা, মানুষকে অগ্নিদগ্ধ করার প্রতিবাদের এই সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

চারদিনের কর্মসূচিতে থাকছে- ৩১ জানুয়ারি প্রেসক্লাবের সামনে প্রতিকী বিক্ষোভ সমাবেশ, ৩ ফেব্রুয়ারি সকল জেলা শহরে শ্রমিক-কর্মচারীসহ সব পেশার জনগণকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ, ৫ ফেব্রুয়ারি সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা রাস্তায় নেমে, সব গাড়ি, লঞ্চ-স্টিমার ও যানবাহনে টানা ১৫ মিনিট হর্ন বাজিয়ে, সব দোকানদার তার দোকানের সামনে পাঁচ মিনিট দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে এবং কৃষকরা নিজ নিজ কর্মক্ষেত্রে ১৫ মিনিট দাঁড়িয়ে প্রতিবাদ করবে। এছাড়া ৭ ফেব্রুয়ারি সকালে ঢাকায় শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণী পেশার নারী, ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জাতীয় কনভেনশন করবে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। ওই কনভেনশন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, চলচ্চিত্রকার কাজি হায়াৎ, নারী নেত্রী শিরিন আখতার এমপি।

উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: