মাগুরানিউজ.কমঃ
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় বাঁহাতি অর্থডক্স বোলার তাইজুল ইসলামের। অভিষেকেই তিনি ৫ উইকেট নিয়েছিলেন। এরপর এক ইনিংসে ৮ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন।
খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৫ টেস্টে ২৭.১২ গড়ে ২৫ উইকেট নিয়েছিলেন। যেখানে তার সেরা বোলিং ফিগার ছিল ৩৯ রানে ৮ উইকেট। তবে ৫ টেস্টে দুইবার তিনি ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন।
এবার খুলনা টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন বাঁহাতি এই স্পিনার। তিনি নিজের শিকারে পরিণত করেন সামি আসলাম, ইউনুস খান, মিসবাহ-উল-হক, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও জুলফিকার বাবরকে। ৬ টেস্টে ১১ ইনিংসে এখন তার উইকেট সংখ্যা ৩১টি। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে যদি ব্যাট করতে নামাতে পারে বাংলাদেশ তাহলে হয়তো তার উইকেট সংখ্যা বাড়লেও বাড়তে পারে।


