এর প্রভাব আমার মধ্যে পড়বে না : সাকিব

মাগুরানিউজ.কমঃ 

30875_265601

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে পাকিস্তানের প্রথম সফর ছিল বাংলাদেশে। ১৬ বছর ধরে টাইগারদের কাছে হারেনি তারা। এটা বলা বাহুল্য যে দম্ভ করেই পাকিস্তান বলা কথা ছিল, ‘বাংলাদেশকে উড়িয়ে দেব।’ সেটা না হয়ে হলো উল্টোটা।

সিরিজের আগে সাকিব আল হাসান নির্দ্বিধায় বলে ফেললেন, ‘পাকিস্তান-বাংলাদেশ সিরিজে ফেবারিট আমরা।’ এ জন্য অবশ্য তাকে পাল্টা জবাব শুনতে হয়েছিল। সাকিবকে অবজ্ঞা-ধ্বনি শুনিয়েছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অপরদিকে মাঠেই সাকিবের জবাবটা পেয়ে যান হাফিজ। ওই সিরিজে অসহায় পাকিস্তানকে বাংলাওয়াশ করেছিলেন টাইগাররা।

আগামী মাসে বাংলাদেশে আসছে ভারত। আসন্ন সিরিজে ভারতকে সমীহ করছেন সাকিব আল হাসান। পাশাপাশি জানিয়ে রাখলেন, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারের প্রভাব দলের অন্যদের মধ্যে পড়লেও তার মধ্যে সেটার প্রভাব পড়বে না।

এক সাক্ষাৎকারে সাকিবের কাছে জানতে চাওয়া হয়,  বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে পরাজিত হয়েছিল বাংলাদেশ! আসন্ন সিরিজে ওই ম্যাচের কোনো প্রভাব পড়বে কি না? জবাবে বাস্তববাদী ক্রিকেটার সাকিব বললেন, ‘দেখুন, এটা একটা নতুন সিরিজ। আমার মনে হয় না যে বিশ্বকাপের ওই ম্যাচের কোনো প্রভাব এই সিরিজে পড়বে। এটুকু বলতে পারি, অন্তত আমার মধ্যে সেই ম্যাচের পড়বে না। দলের অন্যদের কথা অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: