আগামীকাল এডভোকেট আসাদুজ্জামান এর ৩০ তম মৃত্যুবার্ষিকী

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আগামীকাল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য আসাদুজ্জামানের ৩০ তম মৃত্যুবার্ষিকী।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ১৯৭১ সালে মাগুরা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এম.পি এ নির্বাচিত হন। ১৯৭২ এ গণপরিষদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি মাগুরা-২ আসন থেকে ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুন পার্লামেন্টারিয়ান হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি মাগুরা থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পাশাপাশি তিনি ছিলেন সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সচিব।
১৯৩৫ সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যু হয়।
দিবসটি পালন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার সকালে শহরের ভায়না পৌর গোরস্থানে মরহুমের কবর জিয়ারতসহ শহরে শোক র‌্যালী ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। মরহুম আসাদুজ্জামানের সন্তান এ্যাড. সাইফুজ্জামান শিখর মাগুরা- ১ আসন থেকে বর্তমানে নির্বাচিত  সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: