মাগুরানিউজ.কমঃ
সুইজারল্যান্ডের তৈরি এই কাব্যিক জাহাজটির পুরোটা জুড়ে রয়েছে আধুনিক প্রযুক্তির সোলার মেশিনের ছোঁয়া। জাহাজটির ডেক ৫৩৭ স্কয়ার মিটার ফটোভোলটানিক প্যানেল দিয়ে সজ্জিত। এর সুবিন্যস্ত অংশ পুরো জাহাজটিকে চালানোর জন্য যথেষ্ট পরিমানে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম।
জাহাজটির নাম দেয়া হয়েছে টিউরেনর প্ল্যানেটসোলার এবং এটি বর্তমানে আবুধাবি থেকে মরক্কো- এই রুটে চলাচল করার জন্য প্রস্তুত। প্রাকৃতিক জ্বালানী ধীরে ধীরে ফুরিয়ে যাওয়ায় অদূর ভবিষ্যৎ-এ, সব ধরনের মেশিনেই এরকম প্রযুক্তি ব্যবহার হবে।
বর্তমানে জাহাজটি আবুধাবিতে বিখ্যাত ক্যাপিটাল টাওয়ার-এর নিচে রয়েছে। সূর্যের আলোকে কাজে লাগিয়ে শক্তিতে রূপান্তরের মূলনীতিতে তৈরি করা এটি যা ৫০ জন নিয়ে যাত্রা করতে পারে। এর পাওয়ার সিস্টেমটি লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইলেকট্রিক মোটরের সমন্বয়ে তৈরি এবং এতে দুটি ব্যাকআপ ডিজেল ইঞ্জিন রয়েছে।

