শ্রীপুরে উদ্ধারকৃত অজ্ঞাত মৃতদেহের পরিচয় মিলেছে

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুর থানা পুলিশ কতৃক উদ্ধারকৃত অজ্ঞাত সেই যুবকের লাশের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম সোহেল মোল্যা (২৮)। সে একজন অটো ভ্যান চালক। তার বাড়ি মাগুরার জাগলা এলাকার অঙ্গারদাহ গ্রামে। সে ওই গ্রামের আশরাফ মোল্যার পুত্র।

পুলিশ জানান, উক্ত যুবকের লাশটি উদ্ধারের পর তার ছবি ফেসবুকসহ পার্শ্ববর্তী থানায় বিস্তারিত বর্ণনা বেতার বার্তায় সরবরাহ করার পর নিহত যুবকের পরিবারের লোকজনদের দৃষ্টিগোচর হয়। এরপর শনিবার নিহতের পরিবারের লোকজন শ্রীপুর থানায় হাজির হয়ে মৃত্যুর রহস্য বর্ণনা করে।

নিহত যুবক সোহেল মোল্যা (২৮) কে গত বৃহস্পতিবার অজ্ঞাত এক ব্যক্তি অটো ভ্যান ভাড়া নেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর খুঁজে পাওয়া যায়না। পরে তাকে শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে পাট ক্ষেতের পার্শ্বে তার লাশ এলাকাবাসীর সহযোগিতায় খুজে পায়। তাকে কেন বা কিভাবে কারা হত্যা করতে পারে তার পরিবারের লোকজন বর্তমান মূহূর্তে কিছুই বলতে পারছে না।

নিহত অটোভ্যান চালক সোহেল মোল্যার ব্যবহৃত অটোভ্যানটি শ্রীপুর থানা থেকে প্রায় ৮ কিলোমিটার দুরত্বে শৈলকুপা থানার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় আটক করতে সক্ষম হয়েছে।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম বলেন,নিহত যুবকের লাশের পরিচয় মিললেও ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া এই মূহূর্তে কিছুই বলা সম্ভব হচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: