এসএসসি পরীক্ষায় ফেল, মাগুরায় এক ছাত্রীর আত্নহত্যা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হয়ে আরিফা নামে এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মৃত ছাত্রীর পরিবার জানিয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে। আরিফা মাগুরা শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের মহন মন্ডলের মেয়ে। মেয়েটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পরিবারের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার ঘেষিত এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয় আরিফা। এতে মনের কষ্টে সে সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেয়। বিষয়টি বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত  মাগুরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: