শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ৭ লাখ টাকা ও সাত ভরিস্বর্ণালঙ্কার লুট

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মোঃ জবান বিশ্বাসের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ডাকাত দল প্রথমে ওই বাড়ির সিসি ক্যামেরার সংযোগ লাইন বিচ্ছিন্ন করে জানালার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ এ ডাকাতি সংঘটিত করেছে ডাকাতরা বলে জানান বাড়ির মালিক জবান বিশ্বাস।

ডাকাতির সময় ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ সাত লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। বাড়ি মালিক জবান বিশ্বাসের স্ত্রী জাহানারা বেগমের সাথে ডাকাত দলের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তার নাক ও মুখে আঘাত করে গলায় থাকা স্বর্ণের চেইন ও নাকফুল ছিনিয়ে নিয়ে যায়।

No description available.

পরে তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিবার জবান বিশ্বাসের স্ত্রী জাহানারা বেগম বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ডাকাত দল প্রথমে আমার বাড়ির সিসি ক্যামেরার তার কেটে গ্রিলের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা ঘরে থাকা আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা ও সাত ভরিস্বর্ণালঙ্কার নিয়ে যায়। আমি ডাকাত দলের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা আমার নাক ছিড়ে নাক ফুল ও গলার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় শুক্রবার শ্রীপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর অভিযোগ, শীত আসলেই এ অঞ্চলে চুরি ডাকাতি বেড়ে যায়। পুলিশ প্রশাসন ডাকাতি প্রতিরোধ কাজ করছে। কিন্তু কোনো প্রতিকার হচ্ছেনা। এতে এ অঞ্চলের চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি করছেন তারা।

এ ব্যাপারে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম বলেন, সংবাদ পেয়ে আমি স্থানীয় নাকোল পুলিশ ক্যাম্পে এর ইনচার্জ লাল্টু ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোন মামলা করে নাই, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

No description available.

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: