শ্রীপুরে চৌগাছি-গোয়ালদহ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে টিউবওয়েল স্থাপন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে চৌগাছি-গোয়ালদহ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে পথচারীদের তৃষ্ণা নিবারনে টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে গড়াই নদীতে গোয়ালদহ ঘাটে টিউবওয়েলটি স্থাপন করে সংস্থাটি। এর আগেও সংস্থাটি এলাকায় বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছি-গোয়ালদহ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, সংস্থার উপদেষ্টা ও জেলা পরিষদ সদস্য আরজান বিশ্বাস বাদশা, ইউপি সদস্য নবুয়ত আলী বিশ্বাস, সংস্থার সমন্বয়ক শাহিনুর রহমান হিটু, সংস্থার সদস্য রেজাক বিশ্বাস, মীর মহিদুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন অটো বনিক সমিতির সভাপতি মহসিন বিশ্বাস প্রমুখ।

চৌগাছি-গেয়ালদহ মানব কল্যাণ সংস্থার সমন্বয়ক শাহিনুর রহমান হিটু বলেন, চৌগাছি-গোয়ালদহ মানবিক মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এলাকায় ১৫ থেকে ২০ টি টিউবওয়েল স্থাপন করেছি। এছাড়া সংস্থাটি মানব কল্যাণে বিভিন্ন সময় দুস্থ, অসহায় ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

চৌগাছি-গোয়ালদহ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, চৌগাছি-গোয়ালদাহ মানব কল্যাণ সংস্থাটি বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছে। এ সকল কাজের জন্য ইতিমধ্যে সংস্থাটি এলাকায় বেশ সুনাম অর্জন করছে। আমি তাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করছি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: