শ্রীপুরে কংগ্রেসের আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোয়ালদহ বাজার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলার ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ কংগ্রেস দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়াসিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বদিয়ার রহমান সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ, মাগুরা জেলা সমন্বয়কারী মো. সালমান খান।

এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্র কংগ্রেস আহ্বায়ক মো. কাজল ইসলাম, মাগুরা জেলার পৌর আহ্বায়ক তারিকুল ইসলাম, ২ নং আমলসার ইউনিয়ন সভাপতি নাসিম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন সমন্বয়কারী পান্নু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেস জনগণের পাশে সুখে ও দুঃখে সবসময় পাশে আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ কংগ্রেস ক্ষমতায় আসলে শ্রীপুর সহ মাগুরা জেলার সব খালে পানির ব্যবস্থা করে দেবো। সভায় দ্বারিয়াপুর ইউনিয়নের ৪ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

দ্বারিয়াপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সভাপতি ওয়াসিম শেখ, সাধারণ সম্পাদক হোসেন মিরা, ২ নং ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ মজিদ, ৩ নং ওয়ার্ড সভাপতি সবুজ মোল্লা, সাধারণ সম্পাদক রিপন শেখ, ৪ নং ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব মল্লিক।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: