কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিক পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পরেশ চন্দ্র রাহুতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান শিখর এমপি।

কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নাম জিবলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস প্রমুখ।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: