শ্রীপুরে ছাত্রলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহিম সরদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, এ্যাড. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু হুরায়রা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: