শ্রীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর সদর ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২ টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২ টি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, গোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাশিরুল ইসলাম, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুন্ডু বিদ্যুৎ কুমার, সহকারী শিক্ষক কামাল হোসেন, লিটন কুমার, বাকি বিল্লাহসহ আরো অনেকেই।

প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার অপর ম্যাচে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা সাচিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে৷

খেলায় ইউনিয়নের ১৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন দল আগামীতে উপজেলা পর্যায় খেলায় অংশগ্রহণ করবে। খেলা দেখতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: