শ্রীপুরে বিধবার জমি অবৈধ দখল, প্রতিবাদ করায় শারীরিক নির্যাতনের অভিযোগ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

বিধবার জমি অবৈধভাবে দখল এবং প্রতিবাদ করায় ওই নারীকে শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মাগুরা শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কালিনগর গ্রামে। বিধবা নারী জেসমিন নাহার শিউলী কালিনগর গ্রামের গয়েশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম সর্দারের বড় মেয়ে। এ ঘটনায় জেসমিন নাহার শিউলী প্রতিবেশী সিরাজ সর্দার ও তার ছেলে আনিচুর রহমান টিটোসহ ৪ জনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে।

এ বিষয়ে অভিযোগকারী জেসমিন নাহার শিউলী বেগম বলেন, তার পিতা গয়েশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম সর্দার তার নামে কবলা দলিলমূলে ২৬ নং বড়উদাস মৌজার ৮৯৫ দাগ থেকে ২৩ শতাংশ জমি লিখে দিয়েছিলেন। যার ৩ শতাংশ জমি প্রতিবেশী সিরাজ সর্দার অবৈধভাবে দখল করে নিয়েছে। তারা সবাই ঢাকাতে থাকতেন। এই জমিটাতে তিনি মাদ্রাসা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রতিবেশী সিরাজ সর্দার এই জমি নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে ৷ কিছুদিন আগে তার বাবার কবরের পাশে সিরাজ, তার ছেলে টিটো, সিরাজের বউ ও টিটোর বউ তাকে ব্যাপক মারধর করে। তিনি এখানে একা থাকেন। রাতে ঘরের উপর ইট মারে। সিরাজের জন্য অনেকেই সর্বস্ব হারিয়েছে। তাকেও মেরে ফেলার জন্য নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তাদের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

No description available.

এ বিষয়ে সিরাজ সর্দার ও তার ছেলে আনিচুর রহমান টিটোর সাথে কথা বলতে চাইলে তারা কেউই কথা বলতে রাজী হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: