শ্রীপুরে পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশু উদ্ধার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদের পাশে বুধবার ঝোপের মধ্যে একটি ব্যাগের ভিতর রাখা নবজাতক কণ্যা শিশু বাচ্চা পাওয়া গেছে।

তখলপুর গ্রামের লিয়াকত বিশ্বাসের স্ত্রী রুবিয়া খাতুন জানান, ফজরের আজানের পরে হাঁটাহাঁটি করতে বের হয়ে তখলপুর পশ্চিমপাড়া মসজিদের রাস্তার পাশ দিয়ে যাবার সময় ঝোপের মধ্যে শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যাই। গিয়ে কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ব্যাগের ভিতর রাখা নবজাতক শিশু বাচ্চা দেখতে পাই। ভয়ে আমি দৌড় দিয়ে মসজিদের লোকদেরকে ডাক দেই। লোকজন এগিয়ে আশার পর নবজাতক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল সাকীব বলেন, শিশুটি সুস্থ ও ভাল আছে। শিশুটি এক থেকে দুই দিন আগে জন্ম নিয়েছে বলে ধারণা করছি। আমরা বিষয়টি শ্রীপুর থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা অফিসারকে জানিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম জানান, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে আসছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে বোর্ড মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। নবজাতকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্সদের তত্ত্বাবধানে রুবিয়া খাতুনের কাছে আছে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: