শ্রীপুরে কৃষকের পাশে দাড়িয়েছে কৃষকলীগ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুরে কৃষকের ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিচ্ছে শ্রীপুর উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কৃষক অধির কুমার বিশ্বাসের ৩০ শতাংশ ও চিত্তরঞ্জন বালার ৫৫ শতাংশ জমির ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. মঈনুল ইসলাম পলাশ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল ইসলাম, টিটো কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ বিশ্বাস কবির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মন্নু, শাহীন রাসেদ, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা খাতুন, প্রচার সম্পাদক আল-আমিন বিশ্বাস, সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফললুর রহমান, উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক চঞ্চল বিশ্বাসসহ উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।

মাগুরা জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. মঈনুল ইসলাম পলাশ বলেন, জননেত্রী শেখ হাসিনা ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে মাগুরা জেলা কৃষকলীগ জেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গিয়ে কৃষকের কাজ করছি। ঘূর্ণিঝড় মোখা আগমনে শ্রীপুর উপজেলা কৃষকলীগের এ কর্মসূচি অব্যহত থাকবে।

কৃষক অধির কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীপুর উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা এই দূর্যোগের আগ মুহুর্তে আমার জমি ধান কেটে, বাড়িতে এনে মাড়াই করে দিয়েছেন এ জন্য আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও মাগুরা জেলা কৃষকলীগের নির্দেশে আমরা কৃষকদের পাশে আছি। দূর্যোগের আগ মুহুর্ত পর্যন্ত আমরা মাঠে থাকবো। এবং আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: