মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ৩ দিনব্যাপী ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সে’র উদ্বোধন করা হয়েছে । মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন ।
জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কোর্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সহকারী কমিশনার মোহাম্মদ আসলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা প্রমুখ ।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন ও সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম। প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সচিবগণ অংশ নেন।

