শ্রীপুরে বিদেশী মদসহ এক ভারতীয় নাগরিক আটক। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা এলাকা থেকে ৯ বোতল বিদেশি মদসহ শুভ মজুমদার নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশের কাছে আটক শুভ মজুমদার (৩২) এর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগোনা জেলার হাবড়া থানার রঘুনাথপুর গোবরডাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ওয়াবদা নামক স্থানে নাকোল পুলিশ ফাড়ি ইনচার্জ বাদশা বুলবুল ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় বরিশালগামী জিএম ট্রাভেলস পরিবহন বাসে তল্লাশি চালিয়ে শুভ মজুমদার (৩২) নামের এক ভারতীয় যুবককে ৯ বোতল বিদেশি মদসহ আটক করে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিকে বিচারের নিমিত্তে জেল হাজতে প্রেরণের করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: