মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার বিকেলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জয়িতা রচয়িতা বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক ও সাটিফিকেট প্রদান করা হয়।

