মাগুরানিউজ.কমঃ
আজ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।
মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে সেই মহান নেতার জীবন ও আদর্শ অনুসরণে এ দেশের শিশুদের যথাযোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হোক আজকে আমাদের অঙ্গীকার।


