মাগুরায় সেপটিক ট্যাংকে পড়ে ২ যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ নিউজ ডেস্ক –

মাগুরার শ্রীপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে ৯টার দিকে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (৩০) ও একই উপজেলার চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের ছেলে পলাশ রায় (২৮)।

শ্রীপুর ফাযার সার্ভিস স্টেশন অফিসার এ কে বিশ্বাস জানান, সকালে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে ওহাব মার্কেটের পিছনে সেপটিক ট্যাংকে সার্টার খোলার সময় পলাশ রায় সেপটিক ট্যাংকে পড়ে যায়। এ সময় গেলে মনিরুল বিশ্বাস তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামলে কেউই উঠতে পারে না। এ সময় এলাকাবাসী শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মমতাজ মজিদ জানান , হাসাপাতালে আনা হলে দুইজনই মারা যান।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: