শ্রীপুরে প্রধান শিক্ষকের আশ্বাসে সরকারি প্রতিষ্ঠানে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে প্রধান শিক্ষকের আশ্বাসে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেট খুলে স্কুলের বারান্দায় পিকনিক করেছে স্থানীয় কিছু যুবক। শনিবার রাতে উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় শ্রীপুর থানা পুলিশ সাউন্ড বক্স জব্দ করে থানায় নিয়ে আসে।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাতে স্থানীয় কিছু যুবক দরিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের বারান্দায় উচ্চস্বরে বক্স বাজিয়ে পিকনিকের করে। রাতে সরকারি প্রতিষ্ঠানের মেইন গেট খুলে তারা প্রবেশ করে। মেইন গেটের চাবি ওই প্রধান শিক্ষক তাদের দিয়ে আসে। উচ্চস্বরে গান বাঁজানোয় স্থানীয়রা শ্রীপুর থানায় অভিযোগ করলে শ্রীপুর থানা পুলিশ সাউন্ড বক্স জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দরিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোদা রানী বলেন, আমি ভুল করেছি, তাদের কাছে চাবি দেওয়া আমার ঠিক হয়নি। এরপর আর এমন ভুল হবে না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, প্রধান শিক্ষক যে কাজটি করেছে আসলে ঠিক করেনি। এ বিষয়ে তাঁর সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবো।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, রাতে উচ্চ স্বরে বক্স বাজিয়ে পিকনিক করছিল কিছু যুবক। আমরা বিষয়টি জানতে পারলে সাউন্ড বক্স থানায় নিয়ে আসছি। পরে সোমবার দুপুরে বক্সটি তারা থানায় এসে নিয়ে গেছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: