শ্রীপুরের আমলসার ইউনিয়নে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে বুধবার বিকেলে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুণ্ডু, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস প্রমুখ ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক পার্থ সারথী বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, যুবলীগ নেতা আরজান বাদশা, বাবুল রেজা, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরে আগামীতে আওয়ামীলীগকে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান ।

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: