প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যমন্ডিত করতে নিরবিচ্ছিন্ন গণসংযোগে এমপি ওয়াহ্হাব

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র –

প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যমন্ডিত করে তুলতে নিরবিচ্ছিন্ন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব।

আজ বিকালে শ্রীপুরের হাট শ্রীকোলে এ উপলক্ষে আজ এক বিশাল সমাবেশে তিনি বলেন, ২১ মার্চের প্রধানমন্ত্রীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। বঙ্গবন্ধু তনয়া সবার জন্য উন্নয়নের বার্তা নিয়ে আসেন। উন্নয়নের শতভাগ সফলতা সবার মাঝে পৌছে দিতে আমাদের পরিশ্রম করে যেতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের যত উন্নয়ন সব আওয়ামী লীগের আমলেই হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কল্যাণেই হয়েছে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় অন্তভুক্ত করতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে নৌকার পক্ষে সাধারণ মানুষের গণজোয়ার অব্যাহত রাখতে আমাদের কাজ করে যেতে হবে। সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে।

উল্লেখ্য, আসছে ২১মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সফরকে ঘিরে শহর জুরে শুরু হয়েছে কর্মচাঞ্চল্যতা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে গোটা মাগুরা। এ নিয়ে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: