শ্রীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে গতকাল গভীর রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে রিয়াদ জোয়ার্দার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু রিয়াদ উপজেলার সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মিজানুর জোয়ার্দারের শিশুপুত্র এবং হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, রিয়াদ রাতে দাদী ও ২ বছরের ছোট ভাইয়ের সাথে ঘুমিয়েছিল। গভীর রাতে পাটকাঠির বেড়ার মধ্যদিয়ে একটি বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করে। ঘুমের মধ্যে সাপ রিয়াদের বাম হাতে কামড় দেয়। সাপের কামড় তাৎক্ষণিক বুঝতে পারে না সে। দাদীর ঘুম ভাঙলে শোয়ার ঘর থেকে সাপ বাইরে চলে যেতে দেখে। তাকে স্থানীয় ওঁঝা তোঁতার বউয়ের কাছে নিয়ে যাওয়া হয়। ওঁঝা বিষ নামানো হয়েছে বলে জানালে শিশু রিয়াদকে বাড়িতে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে মাগুরা ২৫০ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেলে যাওয়ার পথে শিশু রিয়াদের মৃত্যু হয়। শিশু রিয়াদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন বলেন, সাপে কামড়ানো রোগীকে এখনো ওঁঝা দিয়ে চিকিৎসা করানো হয়, যা ঠিক না। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে এন্টি ভেনাম আছে সেগুলোর মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে। শেষ মুহুর্তে চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো সম্ভব হয় না।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: