শ্রীপুরে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানেে ‘শ্রীপুর বাহিনী’ ও অধিনায়ককে খেতাব দেওয়ার দাবি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার টুপিপাড়া শাহ্ আবদুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুল চত্বরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন’ এ অনুষ্ঠানমালার আয়োজন করে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব।

আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক খোন্দকার আবু আনছার নাজাত আশা’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কুন্ডু গোপীদাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তারিকুল ইসলাম হিটলার, শ্যামাপ্রসাদ অধিকারী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, মহান মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র অবদান অবিস্মরণীয়। এ বাহিনীর মুক্তিযোদ্ধাগণ রাজবাড়ি থেকে গাড়াগঞ্জ পর্যন্ত হানাদারমুক্ত রাখতে অন্তত ২৭ টি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলো। এসব যুদ্ধে অনেকে আহত, অনেকে শহীদ হয়ে ছিলেন এবং পাকহানাদার বাহিনীর অনেক সদস্যকে হত্যা করে এ অঞ্চলকে শত্রু মুক্ত করছিলো। পাকবাহিনী ও রাজাকাররা অনেক মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছিলো। ক্ষতিগ্রস্থ হয়ে ছিলেন অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। আর এ সকল দিক বিবেচনা করে ‘শ্রীপুর বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকতি দেওয়া এবং এই বাহিনীর অধিনায়ক মরহুম বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়াকে বীর উত্তম খেতাব দেওয়ার দাবি জানান।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: