শ্রীপুরে অগ্নিকান্ড, তিন লক্ষাধিক টাকার ক্ষতি। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চর বড়বিলা গ্রামে আগুনে পুড়লো শাহীনুর রহমান মন্ডল নামে এক দরিদ্র কৃষকের শেষ সম্বল। গতকাল রাত সাড়ে ৩ টার সময় ওই কৃষকের গোয়ালঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় গোয়ালঘরে থাকা ৩ টি গরুর মধ্যে ১টি ও ৪ টি ছাগল পুড়ে মারা যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার টাকার ক্ষতি হয়েছে।

No description available.

কৃষক শাহীনুর রহমান মন্ডল জানান, অন্য দিনের মতো বুধবার রাতে বাড়িতে সবাই ঘুমিয়ে ছিলেন। ভোর আনুমানি সাড়ে ৩ টায় দিকে কৃষক নবাব আলী খান মাঠের দিকে যাচ্ছিলেন তার ডাকে আমাদের ঘুম ভেঙ্গে যায় । এসে দেখেন তার গোয়াল ঘরের ভিতর আগুন জ্বলছে। তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

No description available.

ক্ষতিগ্রস্ত শাহীনুর রহমান মন্ডলের ধারনা মশার কোয়েল ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে ঘটনাস্থলেই ১ টি গরুর মৃত্যু হয়েছে এবং আরো ২ টি গরুর শরীর পুড়ে ঝলসে গেছে। এছাড়া ৪ টি ছাগল ও হাঁস, মুরগী পুড়ে মারা গেছে। এতে আনুমানিক তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

No description available.

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার শরীফ আমিনুল ইসলাম জানান, রাতে কেউ এ বিষয়ে আমাদের অবগত করেনি। পরে সকালে বিষয়টি জানতে পারলাম। এ বড় একটা ঘটনা রাতেই আমাদের জানানোর প্রয়োজন ছিলো।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: