শ্রীপুরে দিনে-দুপুরে শিক্ষকের বাসায় চুরি। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরের প্রানকেন্দ্রে অবস্থিত একটি বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুনের বাসায় বৃহস্পতিবার বিকেলে চুরির ঘটনা ঘটে।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩ তলা বাসায় ভাড়া থাকেন এই শিক্ষক দম্পতি। বাসার প্রধান দরজার কড়া ভাঙা। স্টীলের আলমারী ভেঙে আলমারীতে থাকা ৩ ভরি স্বর্ন ও নগদ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি ওই শিক্ষিকার।

শিক্ষিকা নাজমা খাতুনের বলেন, চোরেরা আগে থেকেই চুরির পরিকল্পনা করছিলো। ৩য় তলা ফ্লাটের সবাই চাকুরিজীবি হওয়ায় সারাদিন কেউ বাসায় থাকে না। চোর এই সুযোগটা কাজে লাগিয়েছে। ওইদিন আমার স্বামী ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, আমি তাকে এগিয়ে বাসায় এসে দেখি আমার বাসার দরজা খোলা। পরে দেখি স্টিলের আলমারিতে থাকা আমার স্বর্ন ও ৬৫ হাজার টাকা নেই।

নাজমা খাতুনের স্বামী রহমাতুন্নেচ্ছা শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু সুলাইমান বলেন, বাসাটি সরকারি সোনালি ব্যাংকের পাশে হওয়ার পরেও চুরি হয়েছে। আমি মনে করি, আইন শৃঙ্খলার চরম অবনতির কারণেই এমনটি হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ স্থান এবং পাশ্ববর্তী সোনালি ব্যাংক থাকার পরেও আশেপাশে কোন সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। চোর তো চুরি করার সুযোগ পাবেই।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: