বিক্ষুব্ধ শ্রীপুর, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে শিক্ষক আটক

মাগুরানিউজ.কমঃ

আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুর উপজেলার হাটদারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শ্রেণি শিক্ষক কর্তৃক সপ্তম শ্রেণির এক ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা ৪জন শিক্ষককে পিটিয়ে মারাত্বক আহত করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান শাখার সিনিয়র শিক্ষক মোহসিন বিশ্বাস (৫০) প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে। একইভাবে সোমবার সকালে ক্লাস চলাকালীন সময়ে উক্ত শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকে সুকৌশলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। এর পরপরই সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীটি প্রধান শিক্ষকের নিকট অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গোটা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা শ্রেণি শিক্ষকদের কমনরুমে ঢুকে আর্মীন নাহার, আফরোজা আকতার, শরাফত হোসেন ও সহকারি প্রধান শিক্ষক নওয়াবুল ইসলামসহ ৪জনকে বেধড়ক পিটিয়ে মারাত্বক আহত করে।

সংবাদ পেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ আহসান উল্লাহ শরিফী ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত শিক্ষক মোহসিন বিশ্বাসকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: