মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে
অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শ্রীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের
শুভসূচনা করে গভীর রাত পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম
পরিদর্শন করে দুঃস্থ অসহায় পরিবার বাছাই করে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল ও
খাদ্য সাগগ্রী বিতরণ করা হয় ।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল এর সভাপতিত্বে এসময় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ
ইয়াছিন কবীর ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন
পল্টু, পিআইও অফিসের উপ-সহকারি প্রকৌশলী অমিতাভ সরকার, প্রেসক্লাব
উপদেষ্টা মিঞা শাহাদাত হোসেন,সাংবাদিক মোঃ নাসিরুল ইসলাম,মোঃ
সাইফুল্লাহ,এম আর জিন্নাহ,খান আবু হাসান লিটন,বিকাশ বাছাড়,লেলিন
জাফর,জিল্লুর রহমান,ইউপি সদস্য ও মানবধিকার সংস্থার সাধারণ সম্পাদক
সিরাজুল ইসলাম টোকন।
অনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন
কবীর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে গভীর রাত পর্যন্ত শ্রীপুর, হরিন্দী,
গোয়ালপাড়া, কালিনগর, বেলেঘাটা, চরচৌগাছি, ঘসিয়াল,দ্বারিয়াপুর,
তখলপুর,কাজলী গ্রামগুলি ঘুরে ঘুরে ছিন্নমূল পরিবারকে সনাক্ত করে তাদের মাঝে
এবং বরইচারা এতিমখানায় শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: