উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন- এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা অসামান্য। আওয়ামী লীগের হাতে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন। আওয়ামী লীগকে আবারও দেশসেবা করার সুযোগ দিন।

বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়নের প্রস্তুতি মূলক সভায় আজ প্রধান অতিথির ব্যক্তব্যে এসব কথা বলেন এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ্যাড. শিখর বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ দেশের অগ্রগতি এনে দিয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কেবল আওয়ামী লীগই পারে। জাতি যেন তা মনে রাখে।

এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, মাগুরা আমার প্রাণ। মাগুরার উন্নয়ন আমার স্বপ্ন। মাগুরাবাসীর স্বপ্ন পুরণে আমার প্রচেষ্টা আমৃত্যু অব্যাহত থাকবে। মাগুরার আপামর জনতার যে অকৃত্রিম ভালবাসা আমি ও আমার পরিবার পেয়ে এসেছি বা পাচ্ছি তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমার প্রতি যে আস্থা তা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।

তিনি বলেন, ‘দেশের সেবা করুন, মানুষের সেবা করুন। কী পেলাম, কী পেলাম না: সেটি বড় কথা নয়’। দেশকে, দেশের মানুষকে কী দিতে পারলাম; সেটিই বড় কথা।

নিজ দলের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে গড়ে ওঠার তাগিদও দেন এ্যাড. সাইফুজ্জামান শিখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: