সড়ক থেকে সামগ্রী সরিয়ে নিতে ১ সপ্তাহের আল্টিমেটাম

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক- 

সড়ক থেকে নির্মাণ সামগ্রী বা দ্রব্যসামগ্রী সরিয়ে নিতে ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন। আজ এ বিষয়ে ইউএনও শ্রীপুর মাগুরার পেজে এ সংক্রান্ত অনুরোধ জানানো হয়। আবেদনটি নিম্নরূপ –

”শ্রীপুর উপজেলার অধিকাংশ সড়কে দেখা যায়, সড়কের পাশের দোকান মালিক বা বাড়ির মালিক সড়কের উপর নির্মাণ সামগ্রী বা বিভিন্ন দ্রব্যসামগ্রী রেখে সড়ক সংকীর্ণ করে রেখেছেন। এতে রাস্তায় চলাচলকারী যানবাহন ও লোকজনকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে মারাত্মক সড়ক দূর্ঘটনাও ঘটে যেতে পারে। তাই যেসকল দোকান মালিক বা বাড়ির মালিকগণ সড়কের উপর নির্মাণ সামগ্রী বা দ্রব্যসামগ্রী রেখেছেন তাদেরকে আগামী ০১ সপ্তাহের মধ্যে সড়ক হতে নির্মাণ সামগ্রী বা দ্রব্যসামগ্রী সরিয়ে নিতে অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অপর এক আবেদন –

”কয়েকটি রাস্তায় দেখা যায় পল্লী বিদ্যুতের অব্যবহৃত পোল রয়েছে। রাস্তার পাশের এসকল অব্যবহৃত পোল সড়কে যানবাহন ও জনসাধারণের সাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে। এসব অব্যবহৃত পোল অপসারণ করা হলে সড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে যেমন সুবিধা হবে তেমনি মারাত্মক সড়ক দূর্ঘটনা হতে রাক্ষা পাওয়া যাবে। মাগুরা পল্লী বিদ্যুৎকে ঐসকল অব্যবহৃত পোল রাস্তা হতে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হলো।”

-‘ইউএনও শ্রীপুর মাগুরা’র অফিসিয়াল ফেসবুক পেজ অবলম্বনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: