শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু-

“উৎপাদনমূখী সমবায় গড়ি, উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে আজ সমবায় বিভাগের আয়োজনে মাগুরার শ্রীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও ইউসিসি (জিকে) লিঃ সভাপতি মোল্লা হাফিজার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এস,এম আব্দুল জাকির, দানিস জোকার সভাপতি এস এম সাইফুজ্জামান, সহকারী অধ্যাপক শিশির শিকদার, আলোকিত ঋণদান কর্মসূচীর সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, শফিকুজ্জামান রিপন, হাবিবুর রহমান, রকিবুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সমবায় সদস্য, ৬১টি সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: