মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর এর পরিবর্তে ১১ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে মর্মে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিন জানান।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় ৪ নভেম্বর উপজেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের তারিখ নির্ধারন করা হয়। সোমবার জেলা সভাপতি ও সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেএসসি পরীক্ষার কারনে সম্মেলন পিছিয়ে ১১ নভেম্বর আয়োজনের জন্য উপজেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়া হয়েছে।

