শীতের সবজিতে স্বপ্ন দেখছেন মাগুরার কৃষকরা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরাতে সকাল হলেই প্রতিটি হাট-বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। ভটভটি, ভ্যানে এসব সবজি শহরের বাজারে আসছে। কেনাবেচাও ভালো। ফলে লাভের মুখ দেখছেন চাষিরা।

ধানসহ অন্যান্য ফসল আবাদ করে একের পর এক লোকসান গুনে এবার শীতের সবজিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন জেলার কৃষকেরা। দিনরাত সবজির নিবির পরিচর্যা করছেন কৃষকেরা।

শ্রীপুর এলাকার চাষি মো. মুকুল, জাকির হোসেন, মতিয়ার হোসেনসহ একাধিক কৃষক বলেন, কয়েক বছর ধরে ধান চাষে আমরা ভালো দাম না পাওয়ায় শীতের সবজি আবাদ করে দুটো টাকার মুখ দেখছি। আমরা এই এলাকার কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি।

লালশাক, পালংশাক, শিম, টমেটো, বেগুন, লাউ, শসা, চিচিঙ্গা, পটোল, ঢ্যাঁড়স, কাঁচা মরিচ, মিষ্টিকুমড়া, বরবটি, বাধাকপি, ফুলকপি, ধনেপাতা, মূলা, করল্লা, ডাঁটা প্রভৃতি সবজিতে ভরে গেছে পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: