মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোলের বেগপাড়া এলাকায় শনিবার রাতে শান্ত মোল্লা (২০) নামে এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, নাকোল গ্রামের অটো টেম্পু চালক তিলাম মোল্লার পুত্র শান্ত মোল্লা গাছ থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘ ৫-৬ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। মানসিক বিকৃতির কারনে সে গত শনিবার রাত অানুমানিক ৮টার দিকে সবার অজান্তে নিজ শয়ন কক্ষের ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন বেশকিছু সময় তাকে বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশে খুজতে শুরু করে। খুোজাখুঁজির একপর্যায়ে তার শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি গাছ থেকে পড়ে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। মানসিক সমস্যার কারনেই সে মূলত আত্মহত্যা করেছে। তবে পবিবার ও এলাকার লোকজনদের পক্ষে কারো কোন অভিযোগ না থাকায় লাশটিকে ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


