শালিখায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউসিবির বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে৷ সোমবার (১০ জুলাই) উপজেলা সদর আড়পাড়া মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে ১ হাজার তাল গাছ ও অন্যান্য গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  ত্র্যাড. মোঃ কামাল হোসেন৷
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস,ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ,কে,এম ওয়াহিদুল ইসলাম,অধ্যক্ষ মোঃ ইমদাদুল ইসলাম টিকু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ৷ এসময় উদ্যোক্তরা জানান,সাম্প্রতিক বছর গুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এলসি সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ কারন উচ্চতা ও গঠন গত দিক থেকে তাল গাছ বজ্রপাত নিরোধ সহায়ক৷ বক্তারা আরো বলেন,তালগাছ ভূমি ক্ষয়,ভূমি ধস,ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরাতা রক্ষাসহ মেঘ আকর্শন করে বৃষ্টি পাত ঘটায়৷ উল্লিখিত প্রকল্পের অধীনে সারাদেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়৷ প্রত্যেকটি উপজেলায় ১হাজার করে সারাদেশে ৫০ হাজার তাল গাছ বা স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছ রোপণ করা হবে বলে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের জানান ৷
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: