শালিখায় উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

রাজধানী মিরপুর সহ সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীর যৌথ হামলার প্রতিবাদে মাগুরার শালিখায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার  বিকাল ৪ টায় উপজেলার মুন্সী মার্কেটে শালিখা উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মিথুন রায় চৌধুরী। উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তাড়খড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব হোসেন শিকদার, শালিখা উপজেলা যুবদলের আহবায়ক সোহেল মুন্সি, সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি,শালিখা ইউনিয়ন চেয়ারম্যান হুসাইন শিকদার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুবদল নেতা  তবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়েদ জাহিদুর রহমান,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলনেতা কাজী স্বজল, সবুজ হোসেন,বোরহান উদ্দিন, শালিখা থানা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব, জেলা ছাত্রদল নেতা ফারদিন সুমন,ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা, তানভীর রহমান, জাকারিয়া,যুবদল নেতা তহিদ হোসেন,জাহিদুর রহমান সহ  উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আশা বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের  নেতৃবৃন্দ৷ বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ক্ষমতায়ন করার বিকল্প নাই পাশাপাশি সরকার পতনের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে আখ্যায়িত করেন তারা।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: