মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
শালিখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা মটর সাইকেল চোর চক্রের ৭ সদস্য সহ তিনটি চোরাই মটর সাইকেল জব্দ করেছে৷ গতকাল পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে চোরাই মটর সাইকেল সহ আটক করে৷ পূলিশ জানাই শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলামের তত্তাবধানে এসআই রকিবুল ইসলাম,এএসআই আবুর বাশার,এএসআই গনি মিয়া সংগীয় ফোর্স শালিখা থানা এলাকাসহ মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য মাগুরা সদর থানার ছয়চার গ্রামের সিহাব হোসেনের ছেলে মোঃ আফ্রিদী হোসেন(২১), টিলা গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে রফি উদ্দিন(৩০),উজিরাবাদ মালঞ্চী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাকিল হোসেন(২১),ভাবনহাটি গ্রামের মৃত মোক্তাদের মোল্যার ছেলে মোঃ উবাইদুর মোল্যা(৫৫), শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামের মৃত উত্তম সরকারের ছেলে সুমন সরকার(৩০), পোড়াগাছি গ্রামের মৃত দীনো বন্ধু মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল(৩৭), উজগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সৌকত মাহমুদ সোহাগ(২৭)কে আটক করে তাদের নিকট হতে তিনটি বাজাজ পালসার চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়৷ আটককৃতদের আজ মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে৷ এব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে৷

