মাগুরায় বন্ধ ক্লিনিকে ভুল অপারেশনে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, ১জন গ্রেফতার ও ২জন পলাতক। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখার আড়পাড়া বাজারে অবস্থিত স্বাস্থ বিভাগের বন্ধ করে দেওয়া আলহেরা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারে ভুল অপারেশনে মোছা:
নির্জলা খাতুন (১২) নামে এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যুর ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের করেছেন মৃত ছাত্রীর বাবা নাজমুল হাসান । মামলা নং ৪৪ । ধারা দন্ডবিধির ৩০৪-ক /৩৪ । আজ মঙ্গলবার গ্রেফতারকৃত নার্সের জামিনের আবেদন করলে বিঞ্জ আদালত সিনিয়ন ষ্টাফ নার্স কারিমুন্নেছা বেগমের জামিন মঞ্জুর করেছেন। অপর ২ আসামী পালাতক রয়েছে।

মৃত নির্জলা খাতুন মাগুরার শালিখার পুকুরয়িা গ্রামের নাজমুল হাসানের কন্যা ও কুমারকোটা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী । এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে উক্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন।
স্বাস্থ্য বিভাগ ও মামলার বিবরনে প্রকাশ , ২৯ মে ২০২২ স্বাস্থ্যবিভাগের দেশব্যাপী  অভিযানের অংশ হিসাবে শালিখার আড়পাড়ার এই আলহেরা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারটি স্বাস্থ্য বিভাগ বন্ধ করে দেন । এর পরেও গোপনে রবিবার  উক্ত হাসপাতালে কিশোরী নির্জলা খাতৃুনকে এ্যাপনটেসাইড এর অপারেশন করে। এরপর তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পিতা নাজমুল হাসান বাদী হয়ে শালিখা থানায় ষ্টাফ নার্স কারিমুন্নেছা বেগম তার স্বামী শাহিন পারভেজ বাচ্চু ও চিকিৎসক ডা: সোনিয়া শারমিনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ নার্স কারিমুননেছা বেগম কে গ্রেফতার করে। আজ মঙ্গলবার মাগুরার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট

আদালতে গ্রেফতারকৃত নার্স কারিমুন্নেছা বেগমের জামিনের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে শালিখা আমলী আদালতের বিঞ্জ ম্যাজিষ্ট্রেট সব্যসাচি রায় তার জামিন মঞ্জুর
করেন।

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: