শালিখায় কৃষক মাঠ স্কুল দিবস অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

শালিখা উপজেলার হরিশপুর হোগলাডাঙ্গী পাড়ায় আজ কৃষক মাঠ স্কুল দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি/২০২১-২২ মৌসুমে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায়  ভুট্রা ফসল উৎপাদনের পরিবেশ বান্ধব কৃষি ও নিরাপদ খাদ্যের জন্য আইপিএম  এর (সমন্বিত বালাই ব্যবস্থাপনা উপর) ১৪ সপ্তাহ ব্যাপি ২৫ জন কৃষক,কৃষানীকে প্রশিক্ষন শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে  আধুনিক চাষাবাদ,জাত নির্বাচন,বালাই সহনশীল জাতের চাজ,জীবনকাল,ফলন,চাষাবাদ পদ্ধতিসহ বিভিন্ন দিকের বিষদ আলোচনা করেন অতিথিরা।
মাঠ দিবস ও সনদ বিতরণ অনুষ্ঠানে কৃষক বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার, অনুষ্ঠান সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস।
বক্তব্য শেষে ৩ জন কৃষক মোঃ শিপুল, নিজাম হোসেন ও অঞ্জনা সাহার হাতে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: