শালিখায় ভ্রাম্যমান আদালতের জেল ও জরিমানা। Magura news

মনিরুল ইসলাস, বিশেষ প্রতিবেদক-

শালিখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে খাইরুল ইসলাম (২৫) পিতা আব্দুল আজিজ মোল্লা ও কিবরিয়া বিশ্বাস (৩৬) পিতা-মৃত মাজেদ বিশ্বাস নামে দুই ব্যক্তিকে পৃথকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তারা দুজনেই উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের বাসিন্দা।  বুধবার উপজেলার তালখড়ি ইউনিয়নের হাশিমপুর বাজারে অবস্থানকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র  এ দণ্ডাদেশ দেন।

এসময় তাদের দেহ তল্লাশি করে  ১ শো গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরা শাখার উপ-পরিদর্শক আনোয়ার,  হোসেন, ইকবাল হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির যুধিষ্ঠির বিশ্বাস প্রমুখ।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: