শালিখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের উপলক্ষে সারাদেশের ন্যায় মাগুরা’র শালিখা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশে আওয়ামীলীগ শালিখা উপজেলা শাখা কতৃক আয়োজিত এক দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করা হয়।
 মহান দিবস  উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শালিখা উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সুচনা করা হয়।
সকাল ৭:৩০ মিনিটে শালিখা উপজেলার তালখড়ী মুক্তিযোদ্ধা  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,শালিখা থানা পুলিশ,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮ টায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ,  কুচকাওয়াজ ও ডিসপ্লে।
এসময়ে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন,সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র, শালিখা থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) বিশারুল  ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)ইলিয়াচুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: